×

অপরাধ

ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম

ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি

ছবি : সংগৃহীত

জুলাই মাসে কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধসহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী ১৮ ডিসেম্বর তার জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

এছাড়া, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজকে একটি পিটিশনে সাবেক প্রতিমন্ত্রী পলককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। আগামী ১৮ ডিসেম্বর একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, তাকে (পলক) জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি সে সময়ে মন্ত্রিসভার সদস্য হিসেবে ছাত্র-জনতার ওপর যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনাইদ আহমেদ পলক এসব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

তিনি আরো বলেন, সেই সময় তিনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে তিনি বিঘ্ন সৃষ্টি করেছেন। এসব বিষয় গোটা দুনিয়া থেকে আড়াল করা, অপরাধকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। এসব বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এ কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর কারণেই আমরা আদালতে আবেদন করেছিলাম, সেই প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

রহস্যের কেন্দ্রে নিখোঁজ তাহসিফের সেই বাইক?

রহস্যের কেন্দ্রে নিখোঁজ তাহসিফের সেই বাইক?

বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

নতুন দায়িত্ব পেলেন অভিনেতা শিবা শানু

নতুন দায়িত্ব পেলেন অভিনেতা শিবা শানু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App