×

অপরাধ

যশোর

চাঁদা না দেওয়ায় ককটেল হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

চাঁদা না দেওয়ায় ককটেল হামলা

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। চাঁদা না দেওয়ায় এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামে ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখের বাড়ি লক্ষ্য করে এই ককটেল হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় বাড়ির নিচতলার কাঁচের জানালা ভেঙে গেছে। ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অভয়নগর যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোহাম্মদ আলী শেখ যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন ‘রোমান জুট মিলসের’ ব্যবস্থাপনা পরিচালক। ঘটনার সময় তিনি এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

মোহাম্মদ আলী শেখ জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের তার বাড়িটি তালাবদ্ধ রয়েছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে কে বা কারা তার বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায়। ককটেলটি বিস্ফোরিত হলে দোতলার বাড়ির নিচতলার কাঁচ ভেঙে যায়।

অভিযোগ করে তিনি আরও বলেন, এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। সর্বশেষ নির্বাচনের কয়েকদিন আগে ওই লোক চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ক্ষতি করার হুমকি দিয়েছিলেন। 

অভয়নগর থানার ওসি এস এম মনিরুজ্জামান বলেন, গত শুক্রবার রাত দেড়টার দিকে শিল্পপতি মোহাম্মদ আলী শেখের বাড়ির পাশে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে বাড়ির নিচতলার একটি কাঁচের জানালা ভেঙ্গে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App