×

অপরাধ

পান্থপথে বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ এএম

পান্থপথে বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উল্টো দিকের ফুটপাতে গড়ে ওঠা ভাসমান জুতা বাজারের এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে।

গুলিবিদ্ধ শফিকুর রহমান (৫৫) নামের ওই ব্যবসায়ী ঢাকা উত্তর সিটির কাফরুল থানার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাকে কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা পুলিশ জানাতে পারেনি।

হাতে গুলিবিদ্ধ শফিকুরকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার সঙ্গে থাকা শাহ পরান নামে এক ব্যক্তি তার আহত হওয়ার প্রাথমিক তথ্য দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শফিকুর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App