×

অপরাধ

মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাই

মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর ছিনতাই মামলার মূল হোতা মো. জুয়েলকে (৪৩) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল ওরফে মর্তুজা ওরফে আরিফ নামেও পরিচিত। 

মঙ্গলবার (০২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই করা আলামতসহ তাকে আটক করা হয়।

পুলিশের অপরাধী প্রোফাইল ও ডেস্কটপ ডাটাবেজ (পিসিপিআর) থেকে জানা যায়, গ্রেপ্তার জুয়েল ভোলার লালমোহন উপজেলার কচুয়া গ্রামের মো. নীরব মৃধার ছেলে। সে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় নোয়াখালীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখে মোহাম্মদপুর থানায় দায়ের করা দস্যুতা ও ছিনতাই মামলার (মামলা নং-৩৭, ধারা-৩৯৪) এজাহারনামীয় প্রধান আসামি এই জুয়েল। দীর্ঘ তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মামুন ও তার টিম নারায়ণগঞ্জে তার অবস্থান নিশ্চিত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তদন্তে উঠে আসে, জুয়েল একজন দুর্ধর্ষ পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৩ সালের ১৮ জুলাই মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-৪০/৪৭৩) এবং ২০১৮ সালের ২ জুন সাভার থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে (মামলা নং-৫/৪৫২) তার নামে মামলা দায়ের হয়েছিল।

এসি মামুনের নেতৃত্বে দ্রুত এই অভিযান চালানোয় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। জুয়েলকে আদালতে পাঠিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App