×

অপরাধ

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:১৪ এএম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত এসব গাঁজা থাইল্যান্ড থেকে আনা হয়েছিল বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আরো পড়ুন: রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। বেলা দেড়টার দিকে ব্যাংকক থেকে আসা ‘থাই এয়ারওয়েজ’ (টিজি-৩২১)-এর ফ্লাইটের যাত্রী ভারতীয় নাগরিক জুলফিকার মোল্লাকে সন্দেহ হলে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকানো ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং পাস এবং জিও ইন্ডিয়ার সিমসহ একটি ওপ্পো স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করার পর পুনরায় ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App