×

অপরাধ

কর্ণফুলীতে ৪৫০ বস্তা সারসহ আটক ২৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম

কর্ণফুলীতে ৪৫০ বস্তা সারসহ আটক ২৩

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা সীমান্ত লাগোয়া কর্ণফুলী নদী এবং সাগরের বহির্নোঙরে পৃথক অভিযান পরিচালনা করে ৪৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ও একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের জড়িত থাকায় ২৩ জনকে গ্রেপ্তার।

শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের লক্ষ্যেই এসব সার জমা করা হয়েছিল। জব্দ করা ২২ হাজার ৫০০ কেজি বা ৪৫০ বস্তা সারের আনুমানিক বাজারদর প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে পতেঙ্গার বহির্নোঙর এলাকায় প্রথম অভিযান চালায় কোস্ট গার্ডের একটি টিম। সে সময় দুটি সন্দেহজনক ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে পাচারকারী চক্রের ২৩ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: কীর্তন শুনে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখানে একটি কার্গো বোট থেকে মিয়ানমারে পাচারের জন্য লুকিয়ে রাখা ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করে কোস্ট গার্ড। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারচক্রের সদস্য। জব্দকৃত সার, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

​তিনি আরো জানান, ‘চট্টগ্রাম বন্দর ও সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এ ধরনের বিশেষ নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App