×

অপরাধ

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৬৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৬৬

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী জুড়ে ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১১৫ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৫২ জন, সিটিটিসি ১১ জন এবং গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: রাজধানীতে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত দেহাবশেষ

এসময় তাদের হেফাজত হতে ১ টি জিপগাড়ী, ১ টি মোটর সাইকেল, ১ টি অটোরিকশা, ১ টি পানির মিটার, ১ টি ল্যাপটপ, ২ টি সিপিইউ, ১ টি হার্ডডিস্ক, ১ টি মনিটর, ২১ টি মোবাইল ফোন, ১৩৫ টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১ টি সিল, অফিসিয়াল লেটারহেড প্যাড ৩২০ পাতা, ০১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App