×

অপরাধ

রাজধানীতে আওয়ামী লীগের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম

রাজধানীতে আওয়ামী লীগের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থেকে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাটারা থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে এই নেতা–কর্মীরা সমবেত হয়েছিলেন। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। ভাটারা থানার পুলিশ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: গ্যাস সংকটে বন্ধ শত শত কারখানা, বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বসছে রোববার

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক বসছে রোববার

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App