×

অপরাধ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

ছবি: সংগৃহীত

রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিভিন্ন অপরাধে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন: হাইকোর্টে বাড়ছে রিট মামলার নিষ্পত্তি, কমবে মামলার চাপ

অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু, বিস্ফোরিত ককটেল এর অংশ বিশেষ ৫৩ পিস লোহার পেরেক (তারকাটা), ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১.৩ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ, ২০ ক্যান বিয়ার, ১টি প্রাইভেটকার, ৫টি মোবাইল ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদ-পূজায় ছুটি ১৩ দিন

ঈদ-পূজায় ছুটি ১৩ দিন

তাহসিফ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন দিশা

তাহসিফ হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন দিশা

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

তাহসিফ হত্যা মামলা দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App