×

জাতীয়

ঈদ-পূজায় ছুটি ১৩ দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

ঈদ-পূজায় ছুটি ১৩ দিন

ছবি : সংগৃহীত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিনসহ প্রধান ধর্মীয় উৎসবগুলোতে মোট ১৩ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মন্ত্রিসভার অনুমোদনের পর বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মতো ২০২৭ সালেও প্রধান ধর্মীয় উৎসবগুলোতে একই মেয়াদে ছুটি রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। অন্যদিকে, ঈদুল আজহার আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

এ ছাড়া শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে দুর্গাপূজায় দুই দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

ছুটির তালিকা অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

এর আগে গত ২ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত তালিকায় সাধারণ ছুটি রাখা হয়েছে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

এবার পরীমণির ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

এবার পরীমণির ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App