×

ঢাকা

ঢাকা ও নারায়ণগঞ্জে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ এএম

ঢাকা ও নারায়ণগঞ্জে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

ঢাকা ও নারায়ণগঞ্জে গণপিটুনি

ঢাকা ও নারায়ণগঞ্জে রোববার গণপিটুনিতে দুই ছিনতাইকারী প্রাণ হারিয়েছে। রাজধানীর গুলিস্তান এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় এসব গণপিটুনির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলিস্তান স্কয়ার বিপণিবিতানের সামনে রোববার সন্ধ্যায় ছিনতাই করার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ের এক ছিনতাইকারী নিহত হয়।

ঢাকার পল্টন থানার ওসি কাজী নাসিরুল আমিন বলেন, ছিনতাই করার সময় হাতেনাতে ধরা পড়েন ছিনতাইকারী। এরপর তাকে ধরে গণপিটুনি দেন পথচারীরা।

খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়ারচর তক্কারমাঠ এলাকায় গণপিটুনিতে কামরুল (২৭) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রোববার বিকেল ৪টার দিকে শিয়ারচর তক্কার মাঠ এলাকায় গণপিটুনির শিকার হন কামরুল। রাত সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুল ইসলাম।

কামরুল পরিবার নিয়ে শিয়ারচর তক্কার মাঠ এলাকায় বসাবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, কামরুল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ বহু মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App