×

ঢাকা

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের অভিযোগে পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় অবস্থিত বি-ব্রাদার্স গ্রুপের কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। ফলে মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় এবং যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। তাদের ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বেতন পরিশোধের দাবিতে বারবার মালিকপক্ষের কাছে আবেদন করা হলেও আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিবাদে সরব হওয়া শ্রমিকদের ওপর নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতা বৈঠক হলেও বকেয়া বেতন পরিশোধ ও ছাঁটাই বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় অবরোধ অব্যাহত থাকে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App