×

ঢাকা

সিংগাইরে অবৈধ মাটিকাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযান

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর ( মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম

সিংগাইরে অবৈধ মাটিকাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযান

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধ মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আড়াই লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (০৪ মার্চ ) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় তিনটি মামলায় তিন ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিতদের মধ্যচর নয়াবাড়ি গ্রামের  ইউসুফ আলীর ছেলে আনোয়ারকে ১ লাখ টাকা, মানিকদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে লুৎফরকে  ১ লাখ টাকা নবগ্রাম গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রলি অকেজো করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন। তিনি জানান, জনস্বার্থে অবৈধ মাটিকাটা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন, যাতে কৃষিজমি ও পরিবেশ রক্ষা পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App