×

ঢাকা

সদরপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

Icon

নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম

সদরপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সুর্য্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা ও সকল সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্য্যক্রম শুরু হয়। 

সকাল সাড়ে ৮ টায় সদরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়,  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে এ সময়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরষ্কার বিতরণ করা হয়। 

এর আগে, সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধে “জাগ্রত সদরপুর’-এ মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী শহিদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসনসহ  বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। 

এ সময়ে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার   গফফার মিয়া, সদরপুর থানা ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ্, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, সদরপুর জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। বাদ যোহর বিভিন্ন মসজিদ মন্দিরে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকেল ৫ টায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

ওমানে গাড়ির ভেতরে বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

ওমানে গাড়ির ভেতরে বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

নিউইয়র্কে শুক্রবার শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে শুক্রবার শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

অধ্যাপক আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

অধ্যাপক আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App