×

ঢাকা

চরভদ্রাসনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Icon

আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

চরভদ্রাসনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে চরভদ্রাসন থানায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা হয়। একই সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় 'স্বাধীনতা ভাস্কর্য চত্বরে' শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ছয়টায় এক বর্ণাঢ্য স্বাধীনতা র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সকাল ৯ টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপি এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এবং সাড়ে ১১টায় কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

দিবসটি উপলক্ষে বাদ জোহর উপজেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেলে কলেজ মাঠে উপজেলা প্রশাসন বনাম চরভদ্রাসন থানা পুলিশের মধ্যে উত্তেজনাপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ এবং উপজেলা প্রশাসন বনাম সুধীবৃন্দের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন এক বিবৃতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App