×

ঢাকা

আলফাডাঙ্গায় শিক্ষার্থীকে হামলার ঘটনায় ধোঁয়াশা-বিতর্ক

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

আলফাডাঙ্গায় শিক্ষার্থীকে হামলার ঘটনায় ধোঁয়াশা-বিতর্ক

ছবি : ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় এক শিক্ষার্থীকে কেন্দ্র করে ঘটে যাওয়া কথিত হামলার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা, বিতর্ক এবং ব্যাপক চাঞ্চল্য।একদিকে বাদীপক্ষ পরিকল্পিত হামলা, অস্ত্র ব্যবহার এবং প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছে, অন্যদিকে আসামিপক্ষ পুরো ঘটনাকে ব্যক্তিগত দ্বন্দ্বের অতিরঞ্জিত রূপ বলে দাবি করছে।

মামলার তথ্য অনুযায়ী, রুদ্র কর্মকার রাকেশ বাদী হয়ে প্রকৃতি প্রাজ্ঞকে প্রধান আসামি করে আরও একজনসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

তবে আসামিপক্ষ ভিন্ন দাবি তুলে ধরে বলছে, পুরো ঘটনার পেছনে একটি মেয়েকে কেন্দ্র করে প্রেমঘটিত জটিলতা রয়েছে। তাদের অভিযোগ, যশোরের এক তরুণের সঙ্গে ওই মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক ভাঙতে অপপ্রচার চালিয়ে রাকেশ পরিকল্পিতভাবে প্রকৃতি প্রাজ্ঞকে জড়িয়ে একটি গল্প তৈরি করেন। তারা জানান, প্রকৃতি প্রাজ্ঞের সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্কই নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্র কর্মকার রাকেশ ও প্রকৃতি প্রাজ্ঞ আগে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি অপপ্রচারকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে উভয় পরিবারের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়।

প্রকৃতি প্রাজ্ঞের বাবা, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ও পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর বিশ্বাস বলেন, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। সে একজন মেধাবী ছাত্র। তার ভবিষ্যৎ নষ্ট করার জন্য তাকে একটি সাজানো ঘটনায় জড়ানো হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্ত চাই।

তিনি বলেন, ঘটনার দিন সামান্য কথাকাটাকাটি হয়েছিল, যা পরে হাতাহাতিতে গড়াতে পারে। তবে এটিকে পরিকল্পিত হামলা হিসেবে দেখানো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রঞ্জিত মন্ডল জানান, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি রাকেশ ও প্রকৃতি প্রাজ্ঞের মধ্যে হাতাহাতি হচ্ছে। পরে আমরা কয়েকজন মিলে তাদের থামাই এবং বিষয়টি মীমাংসা করি। পরে শুনি একটি অভিযোগ দেওয়া হয়েছে, যা আমার কাছে ভিত্তিহীন মনে হয়েছে।

স্থানীয় বাসিন্দা প্রদীপ বিশ্বাস বলেন, মূলত এটি ব্যক্তিগত বিরোধ, যা পরে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। সঠিক তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।

অন্যদিকে, বাদী রুদ্র কর্মকার রাকেশ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনাটি একটি মেয়েকে কেন্দ্র করে প্রেমঘটিত বিরোধ থেকে মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় একটি মারামারির মামলা নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App