×

ঢাকা

মাঝরাতে ডাব গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম

মাঝরাতে ডাব গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ছবি: মাদারীপুরের ডাসারে ডাব গাছের চূড়া থেকে তরুণকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মাদারীপুরের ডাসার উপজেলায় মাঝরাতে ডাব গাছের চূড়ায় এক কলেজপড়ুয়া তরুণের রহস্যময় অবস্থান নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (১৩ এপ্রিল) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। উদ্ধার হওয়া তরুণ ফারহান তালুকদার (১৮) ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের সাইদুল তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টার দিকে ফারহানকে নিজ বিছানায় না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি উঁচু নারিকেল গাছের চূড়ায় তাকে শুয়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। মাঝরাতে এতো উঁচুতে তাকে দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন। গাছের নিচে দাঁড়িয়ে অনেকেই তাকে নেমে আসার জন্য ডাকতে থাকেন, কিন্তু ওই তরুণ অসংলগ্ন আচরণ করতে থাকেন এবং গাছ থেকে নিচে ঝাঁপ দেওয়ার হুমকি দেন।

স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে নিচে নামাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ডাসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যদেরও বেশ বেগ পেতে হয় তাকে নিচে নামাতে।

এ বিষয়ে ডাসার ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খোকন জমাদ্দার জানান, আমরা যখন তাকে উদ্ধার করতে যাই, তিনি বারবার ঝাঁপ দেওয়ার হুমকি দিচ্ছিলেন। স্থানীয়রা যখন আজান দেওয়া শুরু করেন, তখন তিনি খানিকটা শান্ত হয়ে আসে। সেই সুযোগে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে নিচে নামিয়ে আনা হয়।

ফারহানের পরিবারের দাবি, তিনি স্বাভাবিক অবস্থায় কখনওই গাছে উঠতে পারেন না। এত উঁচুতে তিনি কীভাবে উঠলেন- তা নিয়ে স্থানীয়দের মধ্যে ‘জ্বিনের আছর’ বা ভৌতিক কিছু হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে স্থানীয় কবিরাজ ও হুজুর দ্বারা তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মাঝরাতে তরুণটির এমন অদ্ভুত কর্মকাণ্ডের খবর আমরা পেয়েছি। ঠিক কী কারণে তিনি এমন কাজ করেছেন এবং এর পেছনে কোনো শারীরিক বা মানসিক কারণ রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App