আসিফ নজরুলের মোবাইল ছিনতাই
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন আসিফ নজরুল।
পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’
ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে তাঁর ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর থেকে অথবা অন্য কোনো মাধ্যমে কেউ মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে কিংবা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
পোস্টের শেষাংশে মোবাইল ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চেয়েছেন সাবেক এই উপদেষ্টা। পাশাপাশি নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটায় নিজের ওপর বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
