×

ঢাকা

নগরকান্দায় থামছে না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮:৩২ পিএম

নগরকান্দায় থামছে না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য

ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলাজুড়ে অবৈধভাবে ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম থামছেই না। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত এ কাজ চলায় একদিকে নষ্ট হচ্ছে ফসলি জমি, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। ফলে বাড়ছে জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের মধ্যপাড়া এলাকায় পুকুর খননের আড়ালে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় মাটি ব্যবসায়ী হারুন খা-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

রোববার (৪ মে) দিনব্যাপী ওই এলাকায় ভেকু দিয়ে মাটি কাটতে দেখা গেছে। এলাকাবাসীর দাবি, গজগাহ গ্রামের নবীন শেখের পুকুর খননের কথা বলে ট্রলি গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে এসব মাটি বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের কারণে গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

এলাকাবাসীর ভাষ্য, গত বছর একই সময়ে মাটি কাটার কারণে বৃষ্টির পর রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে এবং এতে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। একই ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

অভিযোগ রয়েছে, শুধু হারুন খা নন-নগরকান্দা ও পাশের সালথা উপজেলাজুড়ে আরও অনেকেই প্রতিদিন অবৈধভাবে মাটি কাটছেন। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

অভিযুক্ত হারুন খা বলেন, মাটি কাটা ও বালু উত্তোলনই আমার পেশা। জীবিকার তাগিদেই এ কাজ করি। এদিকে সরকারের পক্ষ থেকে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও বাস্তবে তা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এলাকাবাসী দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে জনদুর্ভোগ কমে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

পশ্চিমবঙ্গে ঝড়-বজ্রপাতের তাণ্ডব, নিহত ১৩

পশ্চিমবঙ্গে ঝড়-বজ্রপাতের তাণ্ডব, নিহত ১৩

নকআউট নিশ্চিত করল কলম্বিয়া

নকআউট নিশ্চিত করল কলম্বিয়া

সীমান্তে আরো ৯ জনকে পুশইনের চেষ্টা

সীমান্তে আরো ৯ জনকে পুশইনের চেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App