×

ঢাকা

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু

Icon

‎নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:০৬ পিএম

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

‎রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের পিতা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। তারা সবাই মাদারীপুরের মোস্তফাপুর সদর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। ‎এছাড়া নিহত অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২২), মাদারীপুর জেলা সদর এলাকার শাহজান মাতুব্বরের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

‎নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, অসুস্থ আলমগীর হোসেনের চিকিৎসার জন্য মাদারীপুর থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

‎এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App