×

ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৩০ এএম

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে

ছবি : সংগৃহীত

বিরোধী দলের বিভিন্ন ‘বটবাহিনী’ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এসব অপপ্রচার মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি সরকার ও দল গণমাধ্যম বান্ধব উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার জন্মলগ্ন থেকেই গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে আসছে। 

তিনি বলেন, বর্তমানে তথ্যপ্রবাহের ধরন বদলে গেছে। মূলধারার সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে অনেক ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমেও ভুল তথ্য প্রকাশিত হচ্ছে, যা উদ্বেগের বিষয়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, এআই ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল, বিরোধী মত বা অপছন্দের মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি ও প্রচার করা হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার রয়েছে।

তিনি আরো বলেন, দেশে ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কার্যকর আইন কিংবা আইনের যথাযথ প্রয়োগের ঘাটতি রয়েছে। একটি মিথ্যা সংবাদও একজন মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটা গুলিতেও মানুষকে ঘায়েল করা যায়, লাঠি দিয়েও করা যায়, আবার একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেও মানুষকে অপমানিত করা যায়। তাই সংবাদ প্রকাশের আগে অবশ্যই সত্যতা যাচাই-বাছাই করতে হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য উদঘাটন করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করতে হবে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বক্তব্যের শেষদিকে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের বিভিন্ন বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান ফুটবল দলের হোটেলের সামনে থেকে মরদেহ উদ্ধার

ইরান ফুটবল দলের হোটেলের সামনে থেকে মরদেহ উদ্ধার

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App