×

ঢাকা

স্কুল ফাঁকি দিয়ে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:১১ পিএম

স্কুল ফাঁকি দিয়ে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

বুধবার (১৭ জুন) বিকেলে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫), সে বর্ণমালা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস ভূঁইয়া (১৩), সে একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দুপুরে স্কুল ফাঁকি দিয়ে সাত বন্ধু মিলে সোনারগাঁওয়ের মেঘনা নদীর তীরে ঘুরতে আসে। পরে তারা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে মেরাজ ও কায়েস তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা উদ্ধার চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেলে প্রথমে মেরাজ হোসেনের এবং পরে কায়েস ভূঁইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে তারা বন্ধুদের সঙ্গে সোনারগাঁওয়ে বেড়াতে এসেছিল। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা জানতে পারেন যে দুই শিক্ষার্থী নদীতে ডুবে গেছে। তাদের দাবি, নিহতদের কেউই সাঁতার জানত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App