×

ঢাকা

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার সরকারি ও বেসরকারি বিদ্যালয় মিলিয়ে ট্যালেন্টপুলে ৬৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আরও ১০৬ জন শিক্ষার্থী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০২টি বিদ্যালয় থেকে মোট ১ হাজার ২৫৪ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৫২ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

অন্যদিকে, সাধারণ গ্রেডে সরকারি বিদ্যালয়ের ৮৭ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য উপজেলার শিক্ষার মানোন্নয়নের ইতিবাচক দিক নির্দেশ করে। তিনি বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App