×

ঢাকা

নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম

নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শিশুটির পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

নিহত মাহফুজা আক্তার (৭) উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মো. ইদ্রিস আলী মোল্লা ও রওশনআরা বেগমের মেয়ে। সে রাখালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের ভাষ্য, শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে মাহফুজা বাড়ি থেকে নিখোঁজ হয়। তাদের দাবি, একই গ্রামের বাবলু শেখের নাতনি জান্নাতি (১০) কয়েক দফা মাহফুজার খোঁজ নিয়ে পরে তাকে সঙ্গে করে নিজেদের বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর জান্নাতি ফিরে এসে মাহফুজার বাবাকে জানায়, মাহফুজা নাকি তার এক বান্ধবীর বাড়িতে গেছে।

সন্ধ্যার পরও মাহফুজা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত প্রায় ১১টার দিকে তারাকান্দি গ্রামের বাবলু শেখের বাড়ির ভিটায় শিশুটির মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: বনের খাল দখলে প্রভাবশালীরা, হুমকিতে জীববৈচিত্র্য

পরিবারের অভিযোগ, মাহফুজার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটার চিহ্ন ছিল।

নিহতের বাবা মো. ইদ্রিস আলী মোল্লা বলেন, বাড়ির সামনে সরকারি রেলওয়ের জমিতে ঘাস লাগানোকে কেন্দ্র করে বাবলু শেখের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তার মেয়েকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে বাবলু শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তারা হলেন- জরিনা বেগম (৫০), বাবলু শেখের স্ত্রী ফাতেমা (২২), বাবলু শেখের মেয়ে এবং সূর্য (১৪)।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার পর অভিযোগ ওঠা বাবলু শেখ তার মেয়ে জান্নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App