×

ঢাকা

চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

ছবি: সংগৃহীত

চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, এমনকি এক বোনের চুলও কেটে দেওয়া হয়েছে। এর আগে তাঁদের ছোট ভাইসহ তিন ভাই-বোনকে ঘরে আটকে রেখে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

গত মঙ্গলবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেদিন দুপুরেই পুলিশ তিন ভাই-বোনকে উদ্ধার করে। শুক্রবার নির্যাতনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তাদের মা বাদী হয়ে শুক্রবার রাতেই সখিপুর থানায় একটি মামলা করেন। মামলায় স্থানীয় আবুল মোল্যার ছেলে মনির মোল্যাসহ ছয়জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে আফসানা সরদার (৫০) ও মো. আমির (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই বোনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বোন ও তাদের ছোটভাইকে উদ্ধার করে। পরে তাদের মা বাদী হয়ে মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরও পড়ুন: বাংলাদেশি বৃদ্ধকে ধরে যাওয়ার পরে ভারতীয় যুবককে ধরে আনলো স্থানীয়রা

মামলা, স্থানীয় সূত্র ও পরিবারের বক্তব্য অনুযায়ী, মনির মোল্যা দীর্ঘদিন ধরে বড় বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন ওই তরুণী তার ছোট ভাই-বোনকে নিয়ে দোকানে কেনাকাটা করতে যান। সে সময় মনির তাকে কুপ্রস্তাব দেন। এর প্রতিবাদ করলে মনির কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে তিন ভাই-বোনকে দোকানের পাশের একটি ঘরে আটকে রাখেন বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

আরও উল্লেখ করা হয়েছে, পরে দুই বোনকে বাড়ির উঠানে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং এক পর্যায়ে তাদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। সে সময় বড় বোনের চুলও কেটে দেওয়া হয়।

নির্যাতনের শিকার তরুণী বলেন, ‘ঘটনার দিন মনির আমার গায়ে হাত দিতে চাইলে আমি কঠোর ভাষায় এর প্রতিবাদ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার ছোট বোন ও ভাইকে ধরে নিয়ে তাদের বাড়িতে আটকে রাখে এবং বোনকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে আমাকে ও ছোট বোনকে গাছের সঙ্গে বেঁধে রাখে।’

তিনি আরও বলেন, ‘তারা আমার চুল কেটে দিয়েছে এবং আমাকে জুতার মালাও পরিয়েছে। এমনকি আমাদের নির্যাতনের ঘটনার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এখন আমি আর কাউকে মুখ দেখাতে পারছি না। আমি তাদের শাস্তি চাই।’

ওই তরুণীর মা বলেন, ‘ভিডিওতে দেখছি, কত নির্মমভাবে মনির ও তার পরিবারের লোকজন আমার দুই মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মেরেছে। সরকারের কাছে একটাই দাবি, তাদের যেন কঠিন শাস্তি হয়।’ ঘটনার পর আসামিরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

সেই ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

মালয়েশিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের জয়

মালয়েশিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের জয়

প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় বিশেষ সুবিধার সুযোগ নেই: জ্বালানি বিভাগ

প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় বিশেষ সুবিধার সুযোগ নেই: জ্বালানি বিভাগ

গৃহকর্মী হত্যায় অভিযুক্ত শিক্ষিকার বিচার দাবিতে মানববন্ধন

গৃহকর্মী হত্যায় অভিযুক্ত শিক্ষিকার বিচার দাবিতে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App