×

ঢাকা

বাবার জানাজায় ডান্ডাবেড়ি পরা কোটালীপাড়ার সাবেক মেয়র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম

বাবার জানাজায় ডান্ডাবেড়ি পরা কোটালীপাড়ার সাবেক মেয়র

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। তবে জানাজার সময়ও তাকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরা অবস্থায় দেখা যায়।

পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় কামাল হোসেন শেখকে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে কোটালীপাড়ায় নিয়ে যাওয়া হয়।

রাত ১১টার দিকে পৌর ভবন মাঠে অনুষ্ঠিত বাবার দ্বিতীয় জানাজায় অংশ নেন তিনি। এ সময় তার হাতে হাতকড়া ও পায়ে ডান্ডাবেড়ি ছিল। জানাজা শেষে রাতেই তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

কামাল হোসেন শেখের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন : ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

শেখ লুৎফর রহমান কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডারসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

শনিবার আসরের পর পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত ১১টায় পৌর ভবন মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা শেষে বাবার মরদেহ দেখার সময় ডান্ডাবেড়ি ও হাতকড়া পরা কামাল হোসেন শেখকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

শেখ লুৎফর রহমানের জানাজায় দলমত নির্বিশেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারের পর তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫০৪

ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫০৪

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যারা

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যারা

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ইরান

যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App