×

ঢাকা

নকল সিগারেট উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

নকল সিগারেট উদ্ধার

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে স্ট্যাম্প ও ব্যান্ডরোলবিহীন নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো এবং অ্যাসিটেট টো উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিয়াকৈর এলাকায় অবৈধ ও নকল সিগারেট উৎপাদনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিআইআইডি। অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১-এর সদস্যরা কাস্টমস গোয়েন্দাকে সহযোগিতা করেন।

অভিযানে লাকি স্ট্রাইক, ডার্বি ও রয়্যালস ব্র্যান্ডের নকল সিগারেটের পাশাপাশি প্রসেসড টোব্যাকো এবং সিগারেট তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল অ্যাসিটেট টো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, উদ্ধার করা সিগারেটের প্যাকেটে কোনো রাজস্ব স্ট্যাম্প বা ব্যান্ডরোল পাওয়া যায়নি। এতে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির সম্ভাবনা থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এর আগে কালিয়াকৈর উপজেলার পাঁচগাছী এলাকায় অবস্থিত শামস টোব্যাকোর বিরুদ্ধে ব্যান্ডরোলবিহীন বা নকল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদন ও বাজারজাতের অভিযোগ পাওয়া যায়।

তবে অভিযানে উদ্ধার করা নকল সিগারেট, প্রসেসড টোব্যাকো ও অ্যাসিটেট টোর সঙ্গে শামস টোব্যাকোর সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

তদন্তের মাধ্যমে উদ্ধার করা পণ্যের উৎস, উৎপাদন ও সরবরাহের পথ, কাঁচামাল সংগ্রহের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা যাচাই করা হবে। একই সঙ্গে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণও নিরূপণ করা হবে।

তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তাঁতীদলের নেতার বাড়িতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App