×

ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

ফাইল ছবি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ৯টা ২০ মিনিটেও তাঁদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অথচ বর্তমানে একজন পোশাকশ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি সাড়ে ১২ হাজার টাকা। এই বেতনে পরিবারের ভরণপোষণ ও দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া কোনো ধরনের অন্যায়ভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অযৌক্তিকভাবে ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: কোটি টাকা ঘুষ চাওয়া সেই প্রসিকিউটর দেশ ছেড়েছেন

পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা প্রথমে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে

টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে আজ থেকে

সংঘর্ষের পর অবরুদ্ধ ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি

সংঘর্ষের পর অবরুদ্ধ ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি

ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

নতুন দায়িত্বে ইশরাক

নতুন দায়িত্বে ইশরাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App