×

স্বাস্থ্য

হাম ও ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

হাম ও ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন, সিলেটে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৪ জনের।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৫০ জনে।

গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

অন্যদিকে, ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং খুলনা বিভাগে দুজন রয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৬৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনায় ২১৫ জন, বরিশালে ২০৬ জন, রাজশাহীতে ১৭১ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬৬ জন এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৪৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৮২ জন, চট্টগ্রামে ৪৩ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩০ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজন মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

হাসনাত আবদুল্লাহ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

তিতুমীর কলেজের সামনে বাসে অগ্নিসংযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App