×

ঢাকা

সিংগাইরে পচা মাংস ও নোংরা পরিবেশ, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

সিংগাইরে পচা মাংস ও নোংরা পরিবেশ, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইরে ফের মোবাইল কোর্টের অভিযানে দুটি মাংসের দোকান ও তিনটি মিষ্টির দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পচা ও দুর্গন্ধযুক্ত মাংস এবং মিষ্টির দোকানে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় এসব অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির।

অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত মাংসের দোকান দুটি হলো- আইনাল হক ও মোহাম্মদ আলীর দোকান। অন্যদিকে, মিষ্টির দোকান তিনটি হলো - কালা চান মিষ্টান্ন ভান্ডার, নিমাই চান মিষ্টান্ন ভান্ডার ও রাজীব সুইটস।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির জানান, অভিযানে দুটি মাংসের দোকানে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়। এ ছাড়া মিষ্টির দোকানগুলোতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে সিংগাইর  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

শেরপুর সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

১০ দিনে টাকা দ্বিগুণের প্রলোভন, ১০ কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠান

মুরাদনগর ১০ দিনে টাকা দ্বিগুণের প্রলোভন, ১০ কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠান

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে

টুকু পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে

স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App