×

রংপুর

সুন্দরগঞ্জে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যা, সতীন আটক

Icon

সুন্দরগঞ্জ গাইবান্ধা (প্রতিনিধি)

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

সুন্দরগঞ্জে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যা, সতীন আটক

ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আঁখি বেগমের সতীন শাহিনা বেগমকে (৩২) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী ও আদিল তাদের তৃতীয় সন্তান। আব্দুর রাজ্জাক রেলওয়েতে চাকরি করেন।

এ ঘটনায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

শেরপুর সীমান্তের জিরো পয়েন্টে গরুর খামার, সরকারি ও বনভূমি দখলের অভিযোগ

১০ দিনে টাকা দ্বিগুণের প্রলোভন, ১০ কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠান

মুরাদনগর ১০ দিনে টাকা দ্বিগুণের প্রলোভন, ১০ কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠান

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে

টুকু পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে

স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App