×

ঢাকা

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সড়ক দুটির পাশে পার্কিং করে রাখা বাস দুটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পার্কিংয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মহাসড়ক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আ.লীগ

ফ্যাক্ট চেকিং হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আ.লীগ

দাম বেড়ে কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

দাম বেড়ে কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

চাঁদা না পেয়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

চাঁদা না পেয়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App