×

খুলনা

চাঁদা না পেয়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম

চাঁদা না পেয়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

ফাইল ছবি

খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মহানগরীর লবণচরা থানা এলাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে এবং খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নে তোতা ফকির নামে এক ব্যক্তির বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যার মধ্যে এসব ঘটনা ঘটে।

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় চাঁদার টাকা না পেয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। প্রতিটি প্রতিষ্ঠানে এক রাউন্ড করে গুলি ছোড়া হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার ভোরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিল ও পাশের একটি চানাচুর কারখানা লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার ওই তুষকাঠের মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে পরিচিত নুরাজিম। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় মিলের লোকজন ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।

একই এলাকায় শামসুর রহমানের মালিকানাধীন একটি চানাচুর কারখানাতেও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল ওই বাহিনী। দাবিকৃত টাকা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। স্থানীয় লোকজন এ বিষয়ে মুখ খুলছেন না। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে খুলনার খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নে তোতা ফকির নামে এক ব্যক্তির বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৩৫ মিনিটে যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা কয়েকজন ব্যক্তি এ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বাড়ি বা আশপাশের কোনো সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, বাড়ির ফটক লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলি কারও গায়ে লাগেনি। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়; প্রাথমিকভাবে চাঁদাবাজিসংক্রান্ত ঘটনা বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আ.লীগ

ফ্যাক্ট চেকিং হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আ.লীগ

দাম বেড়ে কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

দাম বেড়ে কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

চাঁদা না পেয়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

চাঁদা না পেয়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App