×

চট্টগ্রাম

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

Icon

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের সড়কবাজার ঘুরে মায়াবী সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। পরে আদর আলী কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আজ্জম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।

বক্তারা বলেন, 'আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।' ফ্যাসিবাদের সমর্থক ও সংশ্লিষ্টদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App