×

ঢাকা

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা ১৬ যাত্রী দ্রুত নেমে যাওয়ায় রক্ষা পান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

বাসের এক যাত্রীর দেওয়া তথ্যমতে, মেঘলা পরিবহনের বাসটি গাউছিয়া থেকে ঢাকার কলাবাগানের দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। যাত্রাপথে দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। এর কয়েক মিনিটের মধ্যেই বাসের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এ সময় ওই দুই যুবকও দ্রুত বাস থেকে নেমে চলে যান বলে জানান ওই যাত্রী।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বাসটি মেঘলা পরিবহনের ছিল বাসটি চিটাগাং রোড থেকে ঢাকার কলাবাগানের উদ্দেশে যাত্রা করেছিল। পথে দুই যুবক বাসটিতে ওঠেন। এ সময় বাসে ১৬ জন যাত্রী ছিলেন। পরে ওই দুই যাত্রী বাস থেকে নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পেছনের অংশে আগুন দেখতে পান অন্য যাত্রীরা। বাসের পেছনের আসন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

আজ ঢাকার বাতাস স্বাস্থ্যের জন্য ‘ক্ষতিকর’

আজ ঢাকার বাতাস স্বাস্থ্যের জন্য ‘ক্ষতিকর’

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App