×

ঢাকা

এমপি ফজলুর রহমান

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা, এর ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের কথা বলতে গিয়ে হিমালয় পর্বতের মতো চাপ সহ্য করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বপ্নের কথা বলতে গিয়ে তাঁর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে এমন চক্রান্ত চলছে, যা বাংলাদেশের অন্য কোনো রাজনীতিকের বিরুদ্ধে আগে হয়েছে কি না, তা তাঁর জানা নেই।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রথম ধনপুরে এসে নেমেছিলেন তিনি। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সেই স্মৃতি এখনো তাঁর মনে রয়েছে। অথচ আজ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে স্বাধীনতাবিরোধী শক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আলবদর-রাজাকারের সন্তান এবং স্বাধীনতাবিরোধী শক্তির লোকজন প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন। ইউটিউবে গেলেই তাঁর বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র চলছে, তা বোঝা যাবে। এই চাপ তিনি কত দিন সহ্য করতে পারবেন, এমনকি বেঁচে থাকবেন কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত সবার কাছে তাঁর জন্য আশীর্বাদ কামনা করেন।

তবে শেষ পর্যন্ত সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফজলুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের জয় হবে এবং স্বাধীনতাবিরোধী শক্তির পরাজয় ঘটবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে সংসদ সদস্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। তাঁর বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বিচার করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষ দিকে ফজলুর রহমান বলেন, তিনি বিশ্বাস করেন, সত্যের জয় হবে এবং মিথ্যার পরাজয় ঘটবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App