×

ঢালিউড

বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৫ এএম

বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

ঢালিউডের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। স্যোশাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে নিজেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় দেওয়া ওই পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আমার বাবা আর নেই।’ 

তার এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেছেন। মিষ্টি জান্নাতের পরিবারের প্রতি নেমে এসেছে গভীর শোক।

তার এই দুঃসময়ে চলচ্চিত্র জগতের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর কমেন্ট বক্সে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’ 

আরো পড়ুন : সম্পর্কের বিষয়ে জানতে শাকিব খানকে প্রশ্ন করুন : মিষ্টি জান্নাত

এছাড়া অসংখ্য নেটিজেনও শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো, মহান আল্লাহ আপনার বাবাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করে, আমিন।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App