×

ঢালিউড

তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল- কী কথা হয়েছিল সেদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল- কী কথা হয়েছিল সেদিন

নায়ক মান্না ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে ফেরার পর গত ডিসেম্বরে তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সে সময় তাঁর সঙ্গে চিত্রনায়ক মান্নার একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়। 

ছবিতে দেখা যায়, দুজনই হাসিমুখে পরস্পরের দিকে তাকিয়ে কথা বলছেন, হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন।

একই দিনে রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়, আর স্মৃতির পাতায় গভীর এক শূন্যতা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ১৭ ফেব্রুয়ারি। আর ঠিক এই দিনেই ২০০৮ সালে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার দাপুটে নায়ক মান্না। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলেও দর্শকের হৃদয়ে এখনো অমলিন তার উপস্থিতি। 

গতকাল সারা দিনই ছবিটি চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন পেজে শেয়ার হয়েছে। ফলে পুরোনো সেই মুহূর্ত ঘিরে কৌতূহল বেড়েছে—সেদিন কী কথা হয়েছিল দুজনের?


ছবির রহস্য নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন প্রয়াত নায়কের স্ত্রী শেলী মান্না। তিনি জানান, ছবিটি সম্ভবত ২০০২ সালের পরের কোনো সময়ের, যখন বিএনপি ক্ষমতায়। পয়লা বৈশাখ উপলক্ষে রমনার বটমূলে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন মান্না। সেখানেই হঠাৎ দেখা হয় তারেক রহমানের সঙ্গে।

শেলী মান্নার ভাষ্য অনুযায়ী, মান্না সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, অভিনয় নিয়েই ব্যস্ত থাকতেন। তবে সেদিন তারেক রহমান অত্যন্ত আন্তরিকভাবে তার সঙ্গে কথা বলেন। আলোচনায় উঠে আসে সিনেমা, দেশ ও সংস্কৃতি, এমনকি তারকাদের সামাজিক দায়িত্বের প্রসঙ্গও।

তিনি বলেন, যত দূর মনে পড়ে, অভিনয় নিয়ে তারেক রহমান প্রশংসা করেছিলেন। দেশ ও সংস্কৃতি নিয়ে কথা হয়েছিল। তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা করার বিষয়টিও আলোচনায় আসে। শেলী আরও জানান, তাদের পরিবারে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও ব্যক্তিগতভাবে তাঁরা রাজনীতিতে সক্রিয় ছিলেন না। 

আরো পড়ুন: বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

তিনি বলেন, আমিও সরকারি চাকরি করতাম। তবে মান্না তাঁর সম্পর্কে ইতিবাচক কথাই বলেছিলেন।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। তাঁর আসল নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে মান্না ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন। নায়করাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। ‘তওবা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন মান্না। সেই সঙ্গে চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি।


অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন মান্না। তাঁর চলচ্চিত্রে বঞ্চিত-নিপীড়িত মানুষের কথা উঠে এসেছে বারবার। বঞ্চিত মানুষের কথা সিনেমার পর্দায় নিপুণভাবে তুলে ধরে তিনি সবার মন জয় করেন। তাই তিনি ছিলেন আপামর জনসাধারণের প্রিয় নায়ক।

আরো পড়ুন: কলকাতার সিনেমার প্লেব্যাকে চঞ্চল

মান্না অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘তেজী’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘বীর সৈনিক’, ‘শান্ত কেন মাস্তান’, ‘খলনায়ক’, ‘রংবাজ বাদশা’, ‘সুলতান’, ‘ভাইয়া’, ‘টপ সম্রাট’, ‘চাঁদাবাজ’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘মাস্তানের উপর মাস্তান’, ‘বিগবস’, ‘মান্না ভাই’, ‘টপ টেরর’, ‘জনতার বাদশা’, ‘রাজপথের রাজা’, ‘এতিম রাজা’, ‘টোকাই রংবাজ’, ‘ভিলেন’, ‘নায়ক’, ‘সন্ত্রাসী মুন্না’, ‘জুম্মান কসাই’, ‘আমি জেল থেকে বলছি’, ‘কাবুলিওয়ালা’ ইত্যাদি।

মাত্র ৪৩ বছর বয়সে, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। তবে পর্দার সেই আত্মবিশ্বাসী উপস্থিতি, সংলাপ বলার ভঙ্গি আর দর্শকনির্ভর জনপ্রিয়তা আজও তাঁকে স্মরণীয় করে রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App