×

ঢালিউড

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান জনপ্রিয় অভীনেত্রী পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবার এই গ্রেপ্তার নিয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতে এবার মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

রোববার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক বার্তায় পূজা চেরি নিজের অবস্থান পরিষ্কার করেন। অভীনেত্রী জানান, বাবার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ বা আর্থিক লেনদেনের সঙ্গে ব্যক্তিগতভাবে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, ‘বিগত ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে আমি নিজেই নির্বাহ করে আসছি। বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।’

বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানায় নেই উল্লেখ করে পূজা চেরী আরো বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক।’

তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন বলেও জানান পূজাচেরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৬ এমপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৬ এমপি

বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোটে যোগদান নিয়ে ভারতের বার্তা

বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোটে যোগদান নিয়ে ভারতের বার্তা

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App