×

ঢালিউড

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:২৮ পিএম

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

ছবি : সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গুঞ্জনটি নিয়ে ক্ষোভ ও মানসিক কষ্টের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তৃতীয় বিয়ের খবর অস্বীকার করেন প্রভা। তিনি জানান, তিনি বিয়ে করেননি এবং কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে জড়াননি।

প্রভা বলেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তাই এসব তথ্য প্রচারের আগে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে প্রভা লেখেন, একজন সাংবাদিকের লেখনী মানুষের ভাবমূর্তিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই কলম দিয়ে কাউকে নেতিবাচকভাবে উপস্থাপন করার পাশাপাশি ইতিবাচকভাবেও তুলে ধরা সম্ভব। তাই সাংবাদিকতার এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি বলে মনে করেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো তথ্য প্রকাশের আগে যথাযথভাবে যাচাই এবং বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনের অনুরোধ জানিয়েছেন প্রভা। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান না দিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য। তাঁর ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য থাকলে তিনি নিজেই ফেসবুকের মাধ্যমে তা জানাবেন বলেও উল্লেখ করেন।

ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান সাদিয়া জাহান প্রভা।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন এই অভিনেত্রী। সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন তিনি। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে। শিগগিরই আবারও শুটিংয়ে দেখা যেতে পারে প্রভাকে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

সারা দেশে বৃষ্টির আভাস

সারা দেশে বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App