×

নাটক

‘আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৪৫ পিএম

‘আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি’

ফাইল ছবি

চলে এসেছে ফুটবলের মৌসুম। আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া মহাযজ্ঞ ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। বিশ্বজুড়ে চলা এই ফুটবল উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। জনপ্রিয় এই খেলাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে শুরু হয়ে গেছে তুমুল উত্তেজনা।

ফুটবলপ্রেমীরা নিজ নিজ প্রিয় দল নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রতিনিয়ত সমর্থন জানিয়ে যাচ্ছেন। সেই বিশ্বকাপ উন্মাদনার মাঝেই এবার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন রকম এক স্ট্যাটাস দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তিনি দাবি জানিয়েছেন, দেশটিকে যেন বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা হয়।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় লিখেছেন, ‘আর্জেন্টিনার জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত ৯ কোটি। আর্জেন্টিনা দেশটাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি।’

পোস্টটি শেয়ার করার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ফুটবল ভক্তদের অনেকেই জয়ের এই রসাত্মক ও আবেগঘন দাবিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার অনেকেই বিষয়টি নিয়ে বেশ মজায় মেতে উঠেছেন।

বাংলাদেশে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনা ও ব্রাজিলের রয়েছে বিশাল সমর্থক গোষ্ঠী। বিশ্বকাপ এলেই এ দুই দলের সমর্থকদের উন্মাদনা ও তর্ক-বিতর্ক রূপ নেয় উৎসবের আমেজে, যা আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কাড়ে। জয়ের এই ব্যতিক্রমী পোস্টটি সেই ফুটবল আবেগেরই এক অন্যরকম বহিঃপ্রকাশ। তবে তিনি কোন দলের সমর্থক তা উল্লেখ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ছেলে হওয়ার পরে আর পারতাম না’, যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

‘ছেলে হওয়ার পরে আর পারতাম না’, যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App