×

নাটক

আমাকে খারাপ মানুষ ভাবার ৯০ শতাংশই তাদের কল্পনা: প্রভা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

আমাকে খারাপ মানুষ ভাবার ৯০ শতাংশই তাদের কল্পনা: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

অন্যের ধারণা, কটূক্তি আর কাছের মানুষের বিশ্বাসঘাতকতায় বারবার আঘাত পাওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর মতে, অনেক সময় মানুষ বাস্তবতা না জেনেই কল্পনা ও নিজেদের বিচারবোধ থেকে অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। এমন আচরণে কষ্ট পেলেও নিজের মূল্যবোধ ধরে রেখে শক্ত থাকার বার্তা দিয়েছেন তিনি।

পোস্টে প্রভা লিখেছেন, ‘মানুষ যখন ধারণার বশবর্তী হয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয়। অথচ তারা যা বিশ্বাস করে, তার ৯০ শতাংশই কেবল তাদের নিজেদের কল্পনা, বিচার-বুদ্ধি কিংবা নিজেদের বড় করে দেখানোর একটা প্রবৃত্তি মাত্র।’

আরও পড়ুন: সালমান শাহ হত্যা: জামিন মেলেনি খলনায়ক ডনের

কাছের মানুষদের কাছ থেকে পাওয়া আঘাতের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘তার চেয়েও বেশি কষ্টদায়ক হলো, যখন তারা খুব সুবিধাজনকভাবে নিজেদের ভুল-ত্রুটিগুলো ভুলে যায়, অথচ আপনাকে নিয়ে কুৎসা রটানোকে নিজেদের অধিকার মনে করে।’ প্রভা বলেন, কখনো কখনো এসব মানুষ তারাই হন, যাদের একসময় ভালোবাসা ও বিশ্বাস করা হয়েছিল। তারা বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা প্রাক্তন সঙ্গীও হতে পারেন।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

আপনজনদের এমন আচরণ যে একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে, সেটিও উল্লেখ করেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘এটি আপনাকে মারাত্মকভাবে ব্যথিত করতে পারে। আপনি হয়তো কিছুদিন নিস্তব্ধ, ভেঙে পড়া কিংবা নিজেকে মূল্যহীনও মনে করতে পারেন।’

তবে অন্যের ধারণা বা দৃষ্টিভঙ্গিকে নিজের পরিচয়ের মাপকাঠি না করার পরামর্শ দিয়েছেন প্রভা। তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, আপনাকে নিয়ে অন্য কারও চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি কখনোই আপনার চরিত্রকে নির্ধারণ করে না। তাদের ভণ্ডামি, ভুল ধারণা কিংবা নিজেদের ভুল স্বীকার করতে না পারার দায়ভার বহন করা আপনার কাজ নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা

ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা দাবি পুলিশের

সাঁকো দেখতে গিয়ে সাঁকোতেই বিপদ, নিচে পড়লেন জামায়াত নেতাকর্মীরা

সাঁকো দেখতে গিয়ে সাঁকোতেই বিপদ, নিচে পড়লেন জামায়াত নেতাকর্মীরা

‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি ইকবাল বরখাস্ত

‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি ইকবাল বরখাস্ত

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, শিগগিরই চুক্তি

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, শিগগিরই চুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App