×

ঢালিউড

সালমান শাহ হত্যা: জামিন মেলেনি খলনায়ক ডনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

সালমান শাহ হত্যা: জামিন মেলেনি খলনায়ক ডনের

ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতে জামিন চেয়েছিলেন খলনায়ক আশরাফুল হক ডন। তবে তাঁর সেই আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন, আইনজীবীদের এমন যুক্তিও আমলে নেয়নি আদালত।

বুধবার (১২ অগাস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এদিন ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে ৯ আগস্ট তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।

আরও পড়ুন: দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, জানা গেল দিনক্ষণ

আবেদনে বলা হয়, আসামি ডনকে বিমানবন্দর থেকে ভোর ৫টায় আটক করে ইমিগ্রেশন পুলিশ। দীর্ঘদিন তিনি এ মামলায় পলাতক ছিলেন। আসামিকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান। আসামি জামিন পেলে মামলা তদন্তে বিঘ্নসহ চিরপলাতক হতে পারে। এমতাবস্থায় তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার সময় ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির হেফাজতে দেওয়া হয়। 

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।

প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সে সময় সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। সবশেষ গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সামীরা ছাড়া মামলার অপর আসামিরা হলেন— শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরো অনেককে আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিককে তুলে নিয়ে গেল ডিবি

ছাত্রদল নেত্রীর পর্নোগ্রাফি মামলা সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিককে তুলে নিয়ে গেল ডিবি

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাই, উদ্ধারের ডিবি

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাই, উদ্ধারের ডিবি

ঢাবি হলে ফের ‘সমকামিতার’ অভিযোগ, দুই শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি হলে ফের ‘সমকামিতার’ অভিযোগ, দুই শিক্ষার্থী বহিষ্কার

বরিশালে আদালত চত্বরে বোমা বিস্ফোরণ, অজ্ঞাত ব্যক্তি উধাও

বরিশালে আদালত চত্বরে বোমা বিস্ফোরণ, অজ্ঞাত ব্যক্তি উধাও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App