×

নাটক

তানজিন তিশা

‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম

‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’

ছবি : সংগৃহীত

শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে নিজের বিরুদ্ধে করা মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তানজিন তিশা। মামলার বাদী একজন নারী হলেও তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রী।

তিশা বলেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা ওই নারী স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়েছেন। এ বিষয়ে তার কাছে বেশ কিছু তথ্য ও প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। সময়মতো সেগুলো প্রকাশ্যে আনার কথা জানান অভিনেত্রী।

নিজের বিরুদ্ধে করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিশা। তিনি বলেন, প্রায় ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে এমন একটি ঘটনায় আদালতে আসতে হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: অভিনেত্রীর নগ্ন ছবি দেখে চমকে গেলেন ভক্তরা

তিশা আরও বলেন, অভিযোগকারীও একজন নারী এবং তার একটি সন্তান ও পরিবার রয়েছে। একজন নারী হিসেবে অন্য একজন নারীকে এভাবে হয়রানি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেন অভিনেত্রী।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। অভিযোগকারী পক্ষের দাবি, শাড়িটির প্রচার করবেন এবং এর মূল্য পরিশোধ করবেন এমন আশ্বাস দিয়েছিলেন অভিনেত্রী।

তবে পরবর্তীতে তিশার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করা হয়। এরপর শাড়ির মূল্য পরিশোধ না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার না চালানোর অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়।

এ মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৮ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন!

পুলিশের ৮ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন!

মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির মহড়া, পাঠানো হচ্ছে নতুন রণতরি

মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির মহড়া, পাঠানো হচ্ছে নতুন রণতরি

মধ্যরাতে আবেগঘন বিদায়ী বার্তা ছাত্রদল সভাপতির

মধ্যরাতে আবেগঘন বিদায়ী বার্তা ছাত্রদল সভাপতির

দাপুটে ব্যাটিংয়ে লিড নিল বাংলাদেশ

দাপুটে ব্যাটিংয়ে লিড নিল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App