×

নাটক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদলে সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। তাঁর নতুন ভ্লগের একটি পর্বে খালেদা জিয়ার সাজ ও উপস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

ভিডিওতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তাঁর সাজসজ্জা ও উপস্থাপনা খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির কথা মনে করিয়ে দিয়েছে দর্শকদের।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাঁকে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে।

ভ্লগটির ক্যাপশনে চমক খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাঁর রাজনৈতিক জীবন ও ভূমিকা তুলে ধরেন।

এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-সহ বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও সক্রিয় তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে খেলবে ব্রাজিল!

বাংলাদেশে খেলবে ব্রাজিল!

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App