×

অর্থনীতি

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১১:০২ এএম

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ

প্রতীকী ছবি

ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানিতে চলতি বছর দুর্দান্ত সময় কেটেছে বাংলাদেশের। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’ ২০২২ সালের প্রথম পাঁচ মাস জানুয়ারি-মে সময়ের জন্য ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, উল্লেখিত সময়ে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি ৪৪.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯.৫৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যখন তাদের বৈশ্বিক পোশাক আমদানি ২৪.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বছরে ২০.৬৭ শতাংশ বৃদ্ধির সঙ্গে ১০.১৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। উল্লেখযোগ্য প্রবৃদ্ধিসহ অন্যান্য দেশগুলোর মধ্যে কম্বোডিয়া ৩২.৬৮%, পাকিস্তান ২৯.২৮ শতাংশ, ইন্দোনেশিয়া ২৫.৩৬ শতাংশ, ভিয়েতনাম ২২.৩৪ শতাংশ, এবং মরক্কো ২০.০৫ শতাংশ।

বিজিএমইএ পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেল ভোরের কাগজকে বলেন, এখন পর্যন্ত আমদানির পরিসংখ্যান অনুসারে ইইউ বাজারে বাংলাদেশের পোশাকের ভালো অবস্থান নির্দেশ করে। তিনি বলেন, কিন্তু সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে, খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিশ্ব বাজারের সাথে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছে। অনেক ইউরোপীয় ব্র্যান্ডের খুচরা বিক্রয় হ্রাস পেয়েছে যা তাদের ইনভেন্টরি স্টক বাড়িয়েছে। এই সমস্ত কারণ বিবেচনা করে, আগামী মাসগুলোতে ইইউ বাজারে আমাদের রপ্তানি হ্রাসের প্রবণতা দেখানো হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App