×

অর্থনীতি

নতুন গভর্নর স্বাক্ষরিত ৫০০ টাকার নোট আসছে আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১১:১২ এএম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আসছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন গভর্নরের স্বাক্ষরিত এ নোট ইস্যু করা হবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়, সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ৫০০ টাকা মূল্যমানের এ নোট ইস্যু করা হবে। পরবর্তী সময়ে নতুন এ নোট বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস হতেও ইস্যু করা হবে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App