×

অর্থনীতি

বিএসইসির সঙ্গে বসছে আইএমএফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০২:১৭ পিএম

বিএসইসির সঙ্গে বসছে আইএমএফ

ফাইল ছবি

ফ্লোর প্রাইস আরোপ ও পুঁজিবাজারের বর্তমান ইস্যুসহ বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে বসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বিএসইসির সঙ্গে আইএমএফের এই বৈঠক ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আইএমএফের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ৭ নভেম্বর আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গৃহীত হচ্ছে।

এ বৈঠকে বন্ড মার্কেটের উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স অবকাঠামো ও বাজারে প্রয়োগের ব্যবস্থা নিয়েও আলোচনা করা হবে।

চলতি বছরের ২৮ জুলাই চলমান দরপতন রোধে কমিশন পুঁজিবাজারে ফ্লোর প্রাইস আরোপ করে। এর বাজার ঊর্ধ্বমুখী হলেও বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর তিনভাগের দুই ভাই ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও এসব কোম্পানির শেয়ার কেনা বেচা করতে পারছেন না বিনিয়োগকারীরা। এর ফলে ক্রমাগতভাবে কমছে পুঁজিবাজারের লেনদেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App