×

অর্থনীতি

পোশাক শিল্পের অনুপ্রেরণামূলক গল্প প্রচারে সেডেক্সকে অনুরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:১৮ পিএম

পোশাক শিল্পের অনুপ্রেরণামূলক গল্প প্রচারে সেডেক্সকে অনুরোধ

ছবি: ভোরের কাগজ

বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পের অনুপ্রেরণামূলক গল্পগুলো প্রচারের জন্য সেডেক্সকে অনুরোধ জানিয়েছেন সেডেক্সের ভারত অফিসের প্রধান। এ বছরের ২৪ জানুযারি রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অনুপম প্রসাদ। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতে সেডেক্স অফিসের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট এক্সিকিউটিভ নবীন গণপতি।

সৌজন্য সাক্ষাৎকালে তারা বাংলাদেশের পোশাক কারখানাগুলোর জন্য সেডেক্স সার্টিফিকেশন প্রক্রিয়া আরো সহজতর করার জন্য বিজিএমইএ ও সেডেক্স কীভাবে সম্ভাব্য সহযোগিতা দিতে পারে এবং ভবিষ্যতের তারা কীভাবে আরো সম্পৃক্ত হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করেন।

বিশ্বে নিরাপদ, টেকসই ও কম্প্লায়েন্ট পোশাক কেন্দ্র হিসেবে বাংলাদেশের সুনাম বাড়াতে একসঙ্গে কাজ করার বিষয় নিয়েও কথা বলেন তারা।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্প কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে অনন্য অগ্রগতি অর্জনের মাধ্যমে বিশ্ববাজারে তার অবস্থান আরও শক্তিশালী করেছে।

তিনি আরো বলেন, একটি নিরীক্ষা সংস্থা হিসেবে সেডেক্স দেখেছে যে বাংলাদেশ কি অদম্য প্রয়াসে সামাজিক ও পরিবেশগতভাবে রূপান্তরের যাত্রায় এগিয়ে চলেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক শিল্পকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য সেডেক্সকে অনুরোধ করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App