×

অর্থনীতি

টিসিবি পণ্য বিক্রি শুরু রবিবার থেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৭:০০ পিএম

টিসিবি পণ্য বিক্রি শুরু রবিবার থেকে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

মিলবে ৫ কেজি চাল

দেশব্যাপী তেল, চিনি ও ডালের সঙ্গে আগামীকাল রবিবার থেকে জনপ্রতি ৫ কেজি চালও পাচ্ছেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা। মসুর ডালের দাম কেজিপ্রতি ১০ টাকা কমানো হয়েছে। আগামীকাল রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে নতুন এই কার্যক্রম উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

টিসিবি জানায়, আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেয়া হবে। এদিন দুপুর ১২টার দিকে রাজধানীর আবদুল্লাপুর পলওয়েল কনভেনশন শপিং সেন্টারের পেছনে তেল, ডাল ও চিনির সঙ্গে চাল বিতরণ উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দেশব্যাপী এই কার্যক্রম টিসিবির ডিলারদের কাছ থেকে নির্ধারিত দিন ও তারিখে বিতরণ করা হবে।

টিসিবি আরো জানায়, আগে প্রতি কেজি মসুর ডালের দাম ছিল ৭০ টাকা। বর্তমানে কেজি প্রতি ১০ টাকা কমিয়ে ৬০ টাকা করা হয়েছে। একজন কার্ডধারী ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল, ৭০ টাকায় এক কেজি চিনি ও ১৫০ টাকায় ৫ কেজি চাল কিনতে পারবেন।

জানা গেছে, বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৯ টাকা, চিনি ১৪০ টাকা, মসুর ডাল ৯০-১০০ টাকা ও মোটা চাল প্রতি কেজি ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারায় নিম্ন আয়ের মানুষের সুবিধা হবে বলে জানিয়েছেন সুবিধাভোগীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App